Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ ৪জন রিমান্ডে

admin • 02 Mar 2024, 10:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ ৪জন রিমান্ডে

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারসহ চারজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২ মার্চ) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন আসামিদের আদালতে হাজির করে সাতদিন রিমান্ডের আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডকৃতরা হলেন- কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

 

এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৪৬ জন। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত পাঁচজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।