Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

কল ড্রপে টাকা ফেরত পাবেন গ্রাহকরা!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কল ড্রপে টাকা ফেরত পাবেন গ্রাহকরা!
কল ড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট অপারেটরকে টাকা ফেরত দেওয়ার নতুন নির্দেশনা আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।   সোমবার (৫ আগস্ট) খুলনায় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।     শ্যাম সুন্দর শিকদার বলেন, বিটিআরসি জনগণের স্বার্থ নিয়ে কাজ করে। ‘এক দেশ-এক রেট’ সেবা চালু করা হয়েছে জনগণের জন্য। গ্রাহকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে নতুন নির্দেশনা আসছে-কল ড্রপের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সংশ্নিষ্ট অপারেটরকে।     তিনি বলেন, প্রথম ও দ্বিতীয়বার কল ড্রপে ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সপ্তমবার কল ড্রপে ৪০ সেকেন্ডের টাকা গ্রাহককে ফেরত দিতে হবে।     দেশের প্রথম অপারেটর হিসেবে ২ দশমিক ৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রাম দিয়ে বাংলালিংকের ফোরজি সেবা চালুর আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।     এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ অ্যাপিকিউটিভ অফিসার এরিক অস, বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ডিভিশনের কমিশনার মহিউদ্দিন আহমেদ, বাংলালিংক কর্মকর্তা তাইমুর রহমান, হুসেইন তুরকার, এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স প্রমুখ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।