Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

কলকাতায় স্কুলে ফুলহাতা জামা-প্যান্ট পরার নির্দেশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কলকাতায় স্কুলে ফুলহাতা জামা-প্যান্ট পরার নির্দেশ

ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। পৌরসভার হিসাব বলছে, শহরে ২৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় শিশু ও প্রবীণদের নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা।

এর মধ্যেই শহরের সব স্কুলের জন্য নির্দেশনা জারি করেছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গুর সংক্রমণ এড়াতে পরিষ্কার রাখতে হবে স্কুলের ছাদ ও আশপাশের এলাকা। তাছাড়া প্রতিটি ছাত্রছাত্রীকে ফুল হাতার ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হলে বিপদ বাড়ে। অনেক সময় উপসর্গ নামমাত্র হওয়ায় ডেঙ্গু হয়েছে কি না টের পান না আক্রান্তরা। শুধু আইজিজি বা ডেঙ্গুর ইমিউনোগ্লোবিউলিন জি টেস্ট করলেই ধরা পড়ে ডেঙ্গু শরীরে প্রবেশ করেছে কি না। মঙ্গলবার (৮ আগস্ট) সেই আইজিজি কীট কলকাতা পৌরসভাকে দেওয়ার কথা দিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ‌্যদপ্তর।

এদিন কলকাতা পৌরসভাকেও ডেঙ্গুর স্ট্রেন চিহ্নিত করার জন‌্য বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ‌্য দপ্তর। যেখানে বলা হয়েছে, জ্বরের সঙ্গে প্রস্রাব কম হচ্ছে, গায়ে হাত পায়ে মারাত্মক ব‌্যথা– এমনটা দেখলেই সতর্ক হতে হবে। পৌরসভার স্বাস্থ‌্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে চিহ্নিত করার কাজ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।