Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের ফাঁকা গুলিতে নিহত ৩

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের ফাঁকা গুলিতে নিহত ৩

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রতিবেদন থেকে জানা যায়, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ একাধিক এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার পর মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ বিভিন্ন এলাকা থেকে ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় একাধিক মামলা হয়েছে।

 

আজ পাকিস্তান তাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে। দিবসটি ঘিরে এভাবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে কর্তৃপক্ষ ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি নাগরিকদের নিরাপদ উপায়ে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, হতাহতের ঘটনায় তদন্ত চলছে। ফাঁকা গুলি ছোড়ায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

জানা যায়, গত বছর একইভাবে স্বাধীনতা দিবস উদ্‌যাপনকালে করাচিতে অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন। এর আগের বছর আহতের সংখ্যা ছিল ৮০ জন। শহরের আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়। অন্যদিকে কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।