Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
প্রবাস ফিচার

কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েডে ফোনে সহজেই পাঠানো যাবে ফাইল

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েডে ফোনে সহজেই পাঠানো যাবে ফাইল

উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েড ফোনে ফাইল স্থানান্তর সহজ করেছে মাইক্রোসফট। কম্পিউটার থেকে এখন যেকোনো ফাইল দ্রুত অ্যান্ড্রয়েড ডিভাইসে পাঠানো যাবে। তবে ফাইল পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, এখন থেকে দুই অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল ট্রান্সফার হবে আগের তুলনায় সহজ। এ জন্য উইন্ডোজ শেয়ার ইন্টারফেসে ‘মাই ফোন’ নামের নতুন ফিচার চালু হচ্ছে। ব্যবহারকারীরা ‘মাই ফোন’ আইকনে ক্লিক করে সহজেই কম্পিউটার থেকে এক বা একাধিক ফাইল দ্রুত নির্দিষ্ট স্মার্টফোনে পাঠাতে পারবেন।

উইন্ডোজ থেকে অ্যান্ড্রয়েডে ফাইল ট্রান্সফার

নতুন ফিচারের সুবিধা পেতে অ্যান্ড্রয়েড ফোনের লিংক টু উইন্ডোজ এবং উইন্ডোজ কম্পিউটারের ফোন লিংক অ্যাপের মাধ্যমে কাজ করবে। তাই ফাইল পাঠানোর আগে অ্যান্ড্রয়েড ফোনকে অবশ্যই কম্পিউটারের সঙ্গে পেয়ার করে যুক্ত করতে হবে। দুই ডিভাইস সংযুক্ত হলে মাই ফোন অপশন চলে আসবে উইন্ডোজ শেয়ার ট্যাবে। তখন দ্রুত ফাইল ট্রান্সফার করা যাবে।

ফাইল ট্রান্সফারের এই সুবিধাটি এখন উইন্ডোজ-১১ বিটা চ্যানেলে ব্যবহার করা যাচ্ছে। তবে শিগগিরই সুবিধাটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

তথ্যসূত্র: গিজচায়না, টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।