Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

কমছে বৃষ্টি, আইরিশদের লক্ষ্য হতে পারে ১৮৫

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কমছে বৃষ্টি, আইরিশদের লক্ষ্য হতে পারে ১৮৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের ঝোড়ো সেঞ্চুরির পর মাঝবিরতিতে বৃষ্টি হানা দেয়। এখন পর্যন্ত না থামলেও, বৃষ্টি ‍আগের চেয়ে কমতে শুরু করেছে। অবশ্য খেলা মাঠে গড়ালে ওভার কাটা হবে বৃষ্টি আইনে। মূলত ওয়ানডে ম্যাচে ফলাফল আনতে কমপক্ষে ২০ ওভার খেলতে হয়।

 

সিলেটে বৃষ্টি বাগড়া দেয়ার পর কাট-অফ টাইম নিশ্চিত করা হয়েছে ৯ টা ৩৩ মিনিট। এই সময়ের মধ্যে খেলা শুরু করা গেলে ২০ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়াতে পারে ১৮৫ রান।

 

কেননা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ রাত ১১টা ৫৭ মিনিটের মধ্যে শেষ করতে হবে। বৃষ্টি বাঁধায় তাই কার্টেল ওভারে নতুন লক্ষ্য পেতে যাচ্ছে আইরিশরা। এই ম্যাচে সর্বনিম্ন ২০ ওভার খেলা হতে হবে। নইলে ডাকওয়ার্থ লুইস মেথডে পড়বে না ম্যাচ।

   

ওভারের পাশাপাশি বাংলাদেশের দেওয়া ৩৫০ রানের লক্ষ্য তাই আইরিশদের জন্য কমতে শুরু করবে। সেক্ষেত্রে খেলা হলে ২০ ওভারে তাদের সামনে লক্ষ্য হবে ১৮৫ রান। ২৫ ওভার খেলা হলে আইরিশদের লক্ষ্য দাঁড়াবে ২১৭ রান, ৩০ ওভার খেলা হলে করতে হবে ২৪৬ রান। মূলত লক্ষ্য কত হবে সেটি নির্ভর করছে কত ওভার খেলা হবে তার ওপর।

 

অন্যদিকে, ৯টা ৩৪ মিনিট পর্যন্ত বল মাঠে না গড়ালে সেক্ষেত্রে ম্যাচটি পরিত্যক্ত হবে। আর এতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ম্যাচটিও বৃষ্টির সামনে ম্লান হয়ে পড়তে পারে!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।