Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

কবরে কান্নার আওয়াজ, জীবিত নারী উদ্ধার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কবরে কান্নার আওয়াজ, জীবিত নারী উদ্ধার

কবর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। পরে সেখানে গিয়ে ৩৬ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। গত মঙ্গলবার ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য মিনে জেরাইসের ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে এ ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

 

পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভেতর থেকে কেউ সাহায্য চাইছিল, বাইরে থেকে তা শোনা যাচ্ছিল। এরপর সমাধির ইটের দেয়াল ভেঙে পুলিশ ভেতর থেকে একজন নারীকে জীবিত বের করে আনে। তার মাথা ও হাতে আঘাতের ক্ষত ছিল।

 

পুলিশ আরও জানায়, সোমবার রাতে ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে দুর্বৃত্তরা এই নারীকে জীবিত অবস্থায় সমাধিক্ষেত্রের একটি খালি কুঠুরিতে ঢুকিয়ে দেয়াল তুলে তা বন্ধ করে দেয়।

 

পৌরসভার এই সমাধিক্ষেত্রের কর্মীরা সদ্য ‘সমাহিত করা' একটি সমাধির দেয়ালে রক্তের দাগ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বরে জানান। একটি গ্যাং এই নারীর বাড়িতে মাদক ও বন্দুক লুকিয়ে রেখেছিল। পরে তা না পেয়ে তারা ওই নারীর ওপর প্রতিশোধ নেয়।

 

এই নারী পুলিশকে জানিয়েছেন, মুখোশ পরা অবস্থায় দুই তরুণ তার বাড়িতে তল্লাশি চালান এবং তার ও তার স্বামীর ওপর হামলা চালায়।

 

কবর থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। দেশটির পুলিশ এখন হামলাকারী দুজনকে খুঁজছে। তাদের বয়স ২০ ও ২২ বছরের মতো।

  সুত্র:খালিজ টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।