Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

কনের মেক-আপ করা নিয়ে তর্ক-বিতর্ক, কনেপক্ষের মারধরে হাসপাতালে বর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কনের মেক-আপ করা নিয়ে তর্ক-বিতর্ক, কনেপক্ষের মারধরে হাসপাতালে বর

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদে কনের মেক-আপ করা নিয়ে তর্ক-বিতর্কের পর কনেপক্ষের লোকজনের বেধড়ক মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর। শুধু তাই নয়, বরপক্ষের আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সন্তোষপুর এলাকায় কনেপক্ষের সাথে বরপক্ষের লোকজনের সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। এতে বরসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বাংলা সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, সন্তোষপুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে বেধড়ক মারধর করা হয়েছে বরপক্ষকে। সাগরদিঘী থানার শেখদীঘি এলাকার বাসিন্দা মিনারুল শেখ বরযাত্রী নিয়ে বউ আনতে গিয়েছিলেন সন্তোষপুরে। এগারো মাস আগে নিয়ম মেনে বিয়ে হয়েছিল তাদের। কিন্তু সেই সময় কোনও অনুষ্ঠান হয়নি। ফলে নতুন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের পর পাত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বরপক্ষ। আত্মীয়-স্বজনদের নিয়ে তারা কনের বাড়িতে হাজির হন। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এতে আচমকাই ছন্দপতন ঘটে। কনের মেক-আপ করা নিয়ে দুই পক্ষের মাঝে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।

বরপক্ষের লোকজন কনেকে সাধারণ মেকআপে সাজানোর দাবি জানান। তারা লিপস্টিক ও টিপ পড়ানো যাবে না বলে শর্ত দেন। কিন্তু কনেপক্ষের লোকজন কড়া মেক-আপে সাজিয়ে মেয়েকে পাঠাবেন বলে জানান। এই নিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে শুরু হয় বচসা।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, কনেপক্ষ উত্তেজিত হয়ে বরকে মারধর করে। পেটানো হয় বরের বাবা ও ভাইকেও। বাঁশের লাঠি ও কাঠ দিয়ে মারধর করা হয় তাদের। এতে বরসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্র:নিউজ১৮
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।