Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে ১০ মরদেহ, গ্রেপ্তার ২

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কক্সবাজারে ভেসে আসা ট্রলারে ১০ মরদেহ, গ্রেপ্তার ২

কক্সবাজারের নাজিরারটেকে ভেসে আসা ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে মহেশখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বাইট্টা কামাল (৩০) ও মাঝি করিম সিকদার (৩৩)। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে ট্রলারের মালিক নিহত শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। মামলায় বাইট্টা কামালকে ১ নম্বর আর করিম সিকদার ৪ নম্বর আসামি করা হয়।

 

এই ঘটনায় উদ্ধার হওয়া ১০টি মরদেহের মধ্যে শনাক্ত হওয়া ছয়জনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাতে মহেশখালী এবং চকোরিয়ায় পৃথক জানাজা শেষে তাদের দাফন করা হয়। এদিন রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহিন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

 

হস্তান্তর করা ৬ জেলে হলেন- মহেশখালীর শামসুল আলম, শওকত উল্লাহ, মো. গনি ওসমান, নুরুল কবির, চকরিয়ার মো. তারেক ও মো. শাহজাহান।

 

বাকি চারজনের পরিচয় শনাক্তে সিআইডি কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।