Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

কক্সবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কক্সবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
 
কক্সবাজার সদরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিয়া উদ্দিন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজা হয়েছে আরও দুই আসামির।
 ৩১ আগষ্ট  বুধবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এই রায় ঘোষণা করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস এম আব্বাস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের রেজাউল করিম (২০), নুরুল হক (২২), রমজান আলী (২৪) ও রুবেল (২০)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন, একই এলাকার শাহীন উদ্দিন (১৯) ও মনি আলম (১৯)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আদালত সুত্রে জানা গেছে, পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের জিয়া উদ্দিন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র ছিলেন। নিজ এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাধা দেওয়ার জেরে ২০১৬ সালের ১৬ এপ্রিল তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জিয়ার বাবা নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম জানান, রাষ্ট্রপক্ষ মামলাটির সাক্ষী, আলামত প্রদর্শনসহ বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ফলে বিজ্ঞ বিচারক মামলাটি দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করতে পেরেছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।