Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ওশানগেটের সবধরনের কার্যক্রম স্থগিত

admin • 07 Jul 2023, 11:15 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ওশানগেটের সবধরনের কার্যক্রম স্থগিত

রহস্যে ঘেরা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন প্রতিষ্ঠান ওশানগেট।

গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) নিজেদের ওয়েবসাইটে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘোষণায় জানানো হয়, ওশানগেটের সব ধরনের গবেষণা এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে, ডুবোযান টাইটান দুর্ঘটনার ১০ দিন পার হওয়ার আগেই পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দেয় ডুবোযান পরিচালনা সংস্থা ‘ওশানগেট’। তারপর এ নিয়ে হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে পাঁচ জনের। ওশানগেটের টাইটান নামে সাবমেরিনে তারা আটলান্টিকের তলদেশে যাত্রা শুরু করেছিলেন।

কিন্তু সাগরের তলদেশে টাইটানে বিস্ফোরণ ঘটে। নিখোঁজ হয় টাইটান। ব্যাপক খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।