Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয় এক্সক্লসিভ

ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ২ট ৪০ মিনিটে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান।

 

তিনি বলেন, পাশের একটি ট্রান্সফরমার ব্লাস্ট হলে আগুনের সৃষ্টি হয়। সেখান থেকে বেবিশপ নামের দোকানে আগুন লাগে। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বেবিশপ শোরুম। এর ওপরের তলার ফ্লাটগুলো ছিল আবাসিক।

 

তিনি আরও বলেন, ওই ভবনের কোনো ক্রটি ছিল কিনা তা তদন্ত করে পরে জানানো হবে।

 

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।