Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিক

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে নিজের সেঞ্চুরি তুলে নিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে গেলেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

 

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে করেছিলেন সেঞ্চুরি।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের ইনিংসের শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় ছিলেন মুশফিক। সময় যতো গড়িয়েছে তিনি প্রতিনিয়ত হচ্ছিলেন ততোটাই ভয়ানক।

 

মুশির এই ইনিংসে ছিল ১৪ টি চার এবং ২টি ছয়ের মার। তাঁর এমন ইনিংসের ফলে এই ওয়ানডেতে ৩৪৯ রানের পাহাড়সম পুঁজি পায় বাংলাদেশ, যা কোনো ওয়ানডে ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

 

এদিন সিলেটে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুর দিকে আইরিশদের সুইং বোলিংয়ে কিছুটা ঝামেলা হলেও সময় যতো গড়াচ্ছিল ততোটাই উইকেটে সেট হচ্ছিলেন বাংলাদেশের ব্যাটাররা।

 

মুশফিক ছাড়াই এদিন ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার লিটন দাস এবং ৭৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।