Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

admin • 16 Apr 2024, 07:00 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

ওমরাহ ভিসার মেয়াদ কমিয়েছে সৌদি আরব। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী ভিসার মেয়াদ কমানো হয়েছে ১৪ দিন। আগে এই ভিসার মেয়াদ ছিলো আরবি চান্দ্র বর্ষপঞ্জির একাদশ মাস জিলক্বদের ২৯ তারিখ পর্যন্ত। নতুন ঘোষণা অনুযায়ী এই মেয়াদ থাকবে জিলক্বদের ১৫ তারিখ পর্যন্ত।

রবিবার (১৫ এপ্রিল) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ ভিসার মেয়াদ হ্রাস করা হয়েছে। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ হবে ১৫ জিলক্বদ পর্যন্ত।’

 

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হজযাত্রীদের আবাসন ও চলাচলে সুবিধার জন্যই এ পরিবর্তন আনা হয়েছে ওমরাহ ভিসায়।

 

প্রসঙ্গত জিলক্বদের পরের মাসের নাম জিলহজ। এই মাসের ৮ তারিখ থেকে হজ শুরু হয়, শেষ হয় ১৩ তারিখ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম হজ করার জন্য সৌদিতে সমবেত হন। তাদের একটি বড় অংশ আসা শুরু করেন জিলক্বদ মাস থেকেই।

সূত্র : সৌদি গেজেট

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।