Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ওমরাহকারীদের সৌদি ত্যাগের সময়সীমা বেঁধে দিলো সরকার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ওমরাহকারীদের সৌদি ত্যাগের সময়সীমা বেঁধে দিলো সরকার

সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে ওমরাহ ভিসার মেয়াদ উত্তীর্ণ হবে ১৫ জিলকদ। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ ২৯ জিলকদ পর্যন্ত থাকত। পবিত্র শহর মক্কা ও মদিনায় হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৪ মে, অর্থাৎ জিলকদ মাসের ১৫ তারিখ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহকারীরা। এই তারিখের মধ্যেই সবাইকে সৌদি আরব ছাড়তে হবে। মূলত জিলহজ মাসের শুরু থেকে পবিত্র হজ মৌসুম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণত, সৌদি আরব ওমরাহর জন্য যে ভিসা দিয়ে থাকে, তার মেয়াদ থাকে ৯০ দিন। দেশটি জানিয়েছে, যাদের কাছে ওমরাহর ভিসা আছে, তাঁরা আগামী ১৫ জিলকদ পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিনের বেশি কোনোভাবেই বাড়ানো হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।