Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে ‘পুরস্কার’

admin • 19 Oct 2024, 08:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে ‘পুরস্কার’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের ‘পুরস্কার’ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার রাজশাহীর বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের কোথায়?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে কোনো নিউজ নাই।

 

কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো- আপনারা যদি আমাকে এরকম একটা খবর (ওবায়দুল কাদের কোথায় আছেন) দিতে পারেন আমি আপনাদের একটা ‘পুরস্কার’ দিয়ে দেবো। আপনারা আমাদের অনেক সংবাদ দিতে পারেন।

তিনি আরো বলেন, ৫,৬ ও ৭ আগস্ট দেশে কোনো সরকার ছিল না। ঐ সময় আওয়ামী লীগের বেশিরভাগ লোক চলে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।