Monday, 19 October 2026
শিরোনাম
জাতীয়

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আজ ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার। কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে সফর‌টি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে বলে জানা গেছে।   পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে জানিয়েছে, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি রয়েছেন। পরবর্তী‌তে সু‌বিধাজনক সম‌য়ে তিনি ঢাকা সফর কর‌বেন।   সফরসূচী অনুযায়ী শ‌নিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। ৩ দি‌নের সফ‌রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার। এছাড়া সফ‌রে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল ওআইসি মহাসচিবের
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।