Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র এস এস পাওয়ার প্ল্যান্টে চোরদের ছুরিকাঘাতে দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ৩টার দিকে ঐ উপজেলার গন্ডামারা ইউনিয়নে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ফরিদপুরের নাগরকান্দা উপজেলার তালমা এলাকার আবদুর রহমানের ছেলে সারওয়ার আলম শেখ, রাজবাড়ীর পাংশা উপজেলার সর্বনখোলা এলাকার আবদুর রাজ্জাক জোয়ারদারের ছেলে রাশেদ জোয়ারদার।

নিহত সারওয়ার আলম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ছিলেন। তিনি ঐ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) হিসেবে গত ১৮ জুলাই যোগদান করেন।

পুলিশ জানায়, মধ্যরাতে বিদ্যুৎকেন্দ্রে দুজন চোর প্রবেশ করে। ঐ সময় তাদের দেখে আটকানোর চেষ্টা করেন সারওয়ার আলম ও রাশেদ জোয়ারদার। বাধা দিলে চোরদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোররা দুজনকে ছুরিকাঘাত করলে তারা সেখানেই ঢলে পড়েন। পরে চোররা সীমানাপ্রাচীর পার হয়ে চলে যায়। ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশগুলো চমেক হাসপাতালে পাঠায়।

 

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, চোররা বিদ্যুৎকেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা ধরে ফেলতে চেষ্টা করেন। সে কারণে তাদের ছুরিকাঘাত করে চোররা দেয়াল টপকে পালিয়ে যায়। আমরা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

তিনি আরো বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

 

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ এপ্রিল বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে গ্রামবাসীর দুটি পক্ষ ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়। এর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।