Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

সব জল্পনা-কল্পনা শেষে জানা গেছে, বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আজ শুক্রবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নিজের বাসায় এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগে থেকেই বাংলাদেশের টেস্ট ও টি২০ দলের অধিনায়ক সাকিব। তামিম ইকবাল ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার পর এই দায়িত্ব তার কাঁধে বর্তানোয় তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে।

সাকিবকে নতুন ওয়ানডে হিসেবে ঘোষণা দিয়ে নাজমুল হাসান বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা। ’

গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে পাপনের বাসভবনের গ্যারেজে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল ওয়ানডের দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে নিয়মিত অধিনায়কের সরে দাঁড়ানোয় বিপদেই পড়ে বিসিবি। পরে এক বোর্ড সভায় নাজমুল হাসানকে নতুন অধিনায়ক খোঁজার দায়িত্ব দেন পরিচালকরা। যার ধারাবাহিকতায় আজ নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন বিসিবি সভাপতি।

নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিবের সঙ্গে উচ্চারিত হচ্ছিল মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের নাম।

বিসিবি কালক্ষেপণ করছিল বলে অনেকের ধারণা ছিল, সাকিব হয়তো টেস্ট-টি২০'র সঙ্গে ওয়ানডে দলের দায়িত্ব নিতে চাচ্ছেন না। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকেই অধিনায়কের চেয়ারে বসালো বিসিবি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।