Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

এশিয়া কাপের সেরা একাদশে সাকিব

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এশিয়া কাপের সেরা একাদশে সাকিব

এবারের এশিয়া কাপে দুই পর্ব মিলিয়ে মোট ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে গ্রুপ পর্বে একটি ও সুপার ফোরে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। দলীয় প্রত্যাশা না মিটলেও কিছু ক্রিকেটার ব্যক্তিগতভাবে ভালো খেলেছেন। আর সেই ব্যক্তিগত পারফর্ম্যান্সের ভিত্তিতেই ইএসপিএন ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

সেই একাদশে বাংলাদেশ থেকে জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার টাইগার অধিনায়ক। এই আসরে ব্যাট হাতে সাকিব মোট ১৭৩ রান করেছেন, এছাড়া বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।

ক্রিকইনফোর একাদশে সবচেয়ে বেশি ৬ ক্রিকেটার সুযোগ পেয়েছে ভারত থেকে। শ্রীলঙ্কা থেকে সেরা একাদশে এসেছে ৩ ক্রিকেটার। আর পাকিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছে একাদশে।

ক্রিকইনফোর সেরা একাদশ-

শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ভেল্লালেগে, শাহিন আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।