Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

এশিয়া কাপের ম্যাচের সময় পরিবর্তন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এশিয়া কাপের ম্যাচের সময় পরিবর্তন

সূচি অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে শুরু হওয়ার কথা ছিল এশিয়া কাপের ম্যাচগুলো। তবে সেই সময়ে পরিবর্তন আনা হয়েছে। প্রতিদিন একই সময়ে শুরু হবে ম্যাচ।

এশিয়া কাপের আগের সূচি অনুযায়ী ৩০ আগস্ট বাংলাদেশ সময় ৪টায় পাকিস্তান ও নেপালের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এছাড়া কোনো ম্যাচ দেড়টায়, দুটায় ও সাড়ে চারটায় খেলা শুরুর সময় নির্ধারণ করা ছিল।

তবে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের সবকটি ম্যাচ ভারতীয় সময় দুপুর ৩টায় শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে প্রতিটি ম্যাচ।

৩১ আগস্ট এশিয়া কাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপের অন্য ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এশিয়া কাপের এবারের আসরে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ। এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।