Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

এশিয়া কাপের দল ঘোষণা করল আফগানিস্তান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এশিয়া কাপের দল ঘোষণা করল আফগানিস্তান

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে শক্তিশালী দলই গড়েছে আফগানরা। আলোচিত লেগ স্পিনার নূর আহমেদসহ দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

এশিয়া কাপের দল ঘোষণার নির্ধারিত সময় ছিল গত ১২ আগস্ট। সেই সময় পেরিয়ে আরও সপ্তাহ দুয়েক পর এবার দল ঘোষণা করল আফগানিস্তান। দেরিতে দল দেওয়ার মূল কারণ সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ। এই সিরিজের পারফরম্যান্স দেখেই এশিয়া কাপের স্কোয়াড গড়েছে এসিবি।

এশিয়া সেরার এই লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ হারলেও মাঠের ক্রিকেটে ভালোই লড়াই করেছে আফগানিস্তান। বিশেষ করে প্রথম দুই ম্যাচে বাবর আজমদের চোখে চোখ রেখে লড়েছে তারা।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি, আবদুর রহমান , এস সাফি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।