Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

এশিয়ান গেমসের সেমিফাইনালে ইমরান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এশিয়ান গেমসের সেমিফাইনালে ইমরান

হাংজু এশিয়ান গেমসের মুল ভেন্যু অলিম্পিক স্পোর্টস সেন্টার। সেই সেন্টারেই গেমসের প্রধান ডিসিপ্লিন অ্যাথলেটিক্স। আজ (শুক্রবার) বাংলাদেশের একমাত্র অ্যাথলেট ইমরানুর রহমান স্প্রিন্টে অংশ নিয়েছেন। পাঁচ নম্বর হিটে তিনি ছিলেন ৯ নম্বর লেনে। যেখানে ১০.৪৪ টাইমিংয়ে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠেছেন দেশের এই দ্রুততম মানব।

 

গেমসের অন্যতম আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্ট। তাই স্থানীয় সময় রাত ১০টার সময়েও প্রায় পরিপূর্ণ অলিম্পিক সেন্টার স্টেডিয়াম। গেমসের নিয়মানুযায়ী পাঁচ হিটের প্রথম চারজন করে ২০ জন এবং বাকি ২০ জনের মধ্যে সর্বোচ্চ ৪ টাইমিংধারী সেমিফাইনালে খেলবেন। আগামীকাল বিকেলে ২৪ জন তিন হিটে সেমিফাইনালে লড়বেন ফাইনালে ওঠার লক্ষ্যে।

এশিয়ান গেমসে বাংলাদেশের কেউ সেমিফাইনালে উঠেছিল কিনা এ নিয়ে পরিষ্কার রেকর্ড নেই। তবে হিট থেকে পরের ধাপে অনেকেই গিয়েছেন। ইতোপূর্বে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিক্সের বর্ষীয়ান সংগঠক ফারুকুল ইসলাম, ‘এশিয়ান গেমসের ফাইনালে আমাদের কেউ খেলেনি তবে অনেকেই নানা ইভেন্টের হিটে উত্তীর্ণ হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।