Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

এবার মুখ খুললেন নাফিস ইকবাল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এবার মুখ খুললেন নাফিস ইকবাল

গরম হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেটে। মাঠের চেয়ে মাঠের বাইরের খেলাটাই যেন বেশি হচ্ছে। বিশ্বকাপ খেলতে ভারত গেছে বাংলাদেশ দল। যেখানে এখন প্রতিপক্ষের বিরুদ্ধে কথার লড়াইয়ে নামার কথা, সেখানে নিজেদের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে নাটক, ভিডিও বার্তায় তামিমের অবস্থান পরিষ্কার, সাকিব আল হাসানের আলোচিত সাক্ষাৎকারের সঙ্গে নাফিস ইকবালের জাতীয় দলের টিম অপারেশনস ম‌্যানেজারের পদ থেকে বাদ পড়াটাও এখন জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, অধিনায়ক সাকিবের চাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজার থেকে বাদ দেওয়া হয় নাফিসকে। সে জন্য মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন দায়িত্ব বুঝিয়ে ড্রেসিংরুম ছাড়েন নাফিস। ম্যাচের মধ্যে চলে যাওয়ায় তামিম ইকবালের বড় ভাইয়ের এই আচরণকে ‘অপেশাদারিত্ব’ বলে মন্তব্য করেন সাকিব।

এরপর কাল রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে নাফিস লিখেছেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের সময় আমার জাতীয় দল ছাড়ার পদক্ষেপটি আবেগের বাইরে ছিল। কারণ ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমাকে জানানো হয়েছিল, আমি বিশ্বকাপে দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবে থাকব না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন ঘটনা ঘটেছিল। আমিও মানুষ এবং অন্য সবার মতো আমারও আত্মসম্মান আছে।

’ নাফিস সেখানে আরো লিখেছেন, নিজ থেকে পদত্যাগ করেননি তিনি। তাকে দায়িত্ব ছাড়তে বলে হয়েছিল। ছোট ভাই তামিম ইকবালের চলমান পরিস্থিতির সঙ্গেও তার এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।