Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

এবার মিলল রাবি ছাত্রশিবির সভাপতির পরিচয়

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এবার মিলল রাবি ছাত্রশিবির সভাপতির পরিচয়

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাদের পরিচয়। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পরিচয় প্রকাশ করেছেন। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির পরিচয় মিলেছে। তার নাম আব্দুল মোহাইমিন।

 

সংগঠনটির একাধিক নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাইমিনের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি এবং কর্মসূচির ছবি পাওয়া গেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যখন রাবি শিবিরের সভাপতি হিসেবে মোহাইমিনকে নিয়ে আলোচনা চলছে তখন তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সোমবার সন্ধ্যায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ছিলাম, আমরা আছি।

 

আমরা তো থাকবই, মুছে যাব না।’ সূত্র জানিয়েছে, আব্দুল মোহাইমিন ২০২৩ সালের জুন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন।

 

মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাসা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।