Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

এবার বিয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এবার বিয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি!

বিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি! শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন একটি বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স চালু করেছে চীন। উদ্দেশ্য একটাই- বিয়েসংক্রান্ত সব শিল্প-সংস্কৃতিতে জোয়ার আনা।

 

সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে এই কোর্স। তবে কোর্স চালু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে নতুন এই পাঠ্যক্রম। বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল- বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা! শুধু বিয়ে কেন, চীনে কমছে জন্মহারও। সবমিলিয়ে জনসংখ্যা নিয়ে চিন্তায় জিনপিং সরকার।

 

কারণ বেইজিংয়ের উন্নয়নের অন্যতম বড় হাতিয়ার ছিল এই বিপুল জনসংখ্যা। উন্নয়নের মান সমান তালে ধরে রাখতে তাই এবার জনসংখ্যা বৃদ্ধির উপায় খুঁজছে জিনপিং সরকারের আধিকারিকরা।

 

আর এজন্যই হয়তো তারা শুরু করছেন একেবারে বিয়ে থেকে। বিষয়টির নাম ‘ম্যারেজ সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট’। এই নতুন ডিগ্রিতে ফোকাস থাকবে বিয়ে শিল্পের দিকে। দাবি করা হয়েছে- পড়ুয়াদের কাছে বিয়ে ও পরিবার সংস্কৃতি সম্পর্কে সদর্থক ধ্যানধারণা তুলে ধরা হবে পাঠ্যক্রমে, যার সাহায্যে চিনের বিবাহব্যবস্থার দিকটিকে আরও জোরাল করে তোলা হবে; থাকবে পরিবার কাউন্সেলিংয়ের মতো নানা বিষয়। ১২টি প্রদেশের অন্তত ৭০ জন আন্ডারগ্র্যাজুয়েট ইতোমধ্যে তাদের নাম নথিভুক্ত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।