Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
বিনোদন

এবার ধারাবাহিক নাটকে তিন ক্রিকেটার!

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
এবার ধারাবাহিক নাটকে তিন ক্রিকেটার!
ধারাবাহিকে অভিনয় করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। একই ধারাবাহিকে অভিনয় করেছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। তাদেরকে অভিনয় করতে দেখা গেছে 'গোল্ডেন সিক্স’ ধারাবাহিক নাটকে। এটি রচনা ও নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান। এটি এখন একটি বে-সরকারি টেলিভিশনে প্রচার হচ্ছে।   নাটকটিতে আরও অভিনয় করেছেন যাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দ।     নাটকের গল্পে দেখা যায়, শিমুলতলী গ্রামের যুবক হাসান মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটা ধাতব বাক্স। খুলে হাসান দেখে বাক্সভর্তি সোনার বার। চমকে ওঠে হাসান।   সে ভাবে গুপ্তধন পেয়ে গেছে। পুরো ঘটনাটা দেখে ফেলে গ্রামের দুষ্ট ব্যবসায়ী সদরুলের কর্মচারী রূপচাঁদ। সে পুরো ঘটনাটি সদরুলকে জানায়। এ ঘটনার সূত্র ধরেই নাটকের কাহিনী এগুতে থাকে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।