Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

এবার কানাডার আকাশে দেখা মিলল ‘রহস্যজনক বস্তু’

Mohiuddin Ahmad Tanveer • 12 Feb 2023, 12:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এবার কানাডার আকাশে দেখা মিলল ‘রহস্যজনক বস্তু’

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’ দেখা গেছে। যদিও পরে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বেলুন নিয়ে যখন উত্তেজনা চলছিল তখন কানাডার আকাশে রহস্যজনক বস্তুর দেখা মিলল।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডার ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক একটি বস্তু উড়ছিল। পরে সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান সন্দেহজনক বস্তুটিকে গুলি করে ভূপাতিত করে।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সন্দেহজনক বস্তুটিকে ভূপাতিত করলেও কানাডার সেনাবাহিনী ওই বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার করে বিশ্লেষণ করবে।

এর আগে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক একটি বেলুন গুলি করে ভূপাতিত করা হয়। পরে জানা যায়, সেটি চীনা ‘নজরদারি’ বেলুন।

 

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল। যদিও চীন জানিয়েছে, বেসামরিক কাজে ব্যবহার করা বেলুনটি ভুল পথে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছিল। এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।

সুত্র: বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।