Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

এবার এক্সে ঢুকলেই এখন দিতে হবে টাকা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এবার এক্সে ঢুকলেই এখন দিতে হবে টাকা

টুইটার কিনে নেওয়ার পর এক এক করে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন ধনকুবের ইলন মাস্ক। এরই মধ্যে নাম বদলে রেখেছেন ‘এক্স’। এবার ব্যবহারকারীদের জন্য বেঁধে দিলেন নতুন শর্ত। এখন থেকে এক্সে প্রবেশ করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এমনটাই জানিয়েছেন ইলন মাস্ক

বট থেকে রক্ষা পেতেই এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্প্রতি এক বৈঠকে এমনটাই জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক।

টেসলার মালিক বলেন, ‘মাসিক হারে অল্প পরিমাণ অর্থ পরিশোধের সিস্টেম চালু করার দিকে হাঁটছি।’ তবে এ নিয়ে এক্স থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তিনিও বিস্তারিত জানাননি।

বট ও ভুয়া আইডির সমস্যা থেকে সাইট ঠিক রাখার ব্যাপারে মালিক হওয়ার আগে থেকেই কথা বলে আসছেন ইলন মাস্ক। এ কারণে তিনি টুইটার কিনতেও রাজি ছিলেন না। যদিও পরে কিনতে বাধ্য হন তিনি।

কেনার পর থেকেই পেমেন্ট সিস্টেম চালু করেন ইলন মাস্ক। তবে তখন কেবল বিশেষ সুবিধার ক্ষেত্রেই এই পেমেন্ট সিস্টেম ছিল। এর নাম দেওয়া হয় ‘এক্স প্রিমিয়াম’। তবে এতদিন বাকিরা ফ্রি এক্স ব্যবহার করতে পারতেন। এবার দিতে হবে টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।