Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিল ইরান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিল ইরান

চলমান উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিল ইরান। শনিবার (১৩ এপ্রিল) তেল আবিবে নজির বিহীন হামলা চালায় তেহেরান। এ হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরান কয়েক সেকেন্ডের মধ্যেই তার কঠিন জবাব দেবে।

ইরানের রাজনীতিবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি মঙ্গলবার (১৬ এপ্রিল) এ হুমকি প্রদান করেন। খবর প্রেসি টিভির

তিনি বলেন, এবার ইসরায়েলে হামলা চালানোর জন্য ইরান ১২ দিন অপেক্ষা করবে না। তারা পাল্টা হামলা করলেই কয়েক সেকেন্ডের মধ্যে এর জবাব দেওয়া হবে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ ১১ জন নিহত হয়। এরই প্রতিশোধ হিসেবে গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইরানের এ হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। তিনি বলেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।