Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

এবার ইসরাইলের বিমান হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হাসপাতাল সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এসব হামলায় এ পর্যন্ত ৪০ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আহত হয় আরও সাত শতাধিক।

আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।