Thursday, 22 October 2026
শিরোনাম
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে আনা হলো বিএমইউতে সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল দোকানের কর্মচারীর শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ‘দালাল মিডিয়া’ বর্জনের ডাক ইশরাকের, আনছেন নতুন গণমাধ্যম কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি
জাতীয়

এবার অপু বিশ্বাসকে খাওয়ালেন ডিবিপ্রধান হারুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এবার অপু বিশ্বাসকে খাওয়ালেন ডিবিপ্রধান হারুন

এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দুপুরের খাবার খাওয়ালেন সংস্থাটির প্রধান হারুন অর রশীদ।

রোববার (৬ আগস্ট) দুপুরে পাইরেসি ও সাইবার বুলিং বিষয়ে ডিবি অফিসে অভিযোগ করতে এলে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দুপুরের খাবার খাওয়ান তিনি।

এর আগে গত ২৯ জুলাই ডিবি অফিসে হারুন অর রশীদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন ডিবিপ্রধান।

ওইদিন ধোলাইপাড়ে বিএনপির অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের পর দুপুর ১২টার দিকে তাকে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। পরে বিকেল ৩টার দিকে ডিবি কার্যালয় থেকে গয়েশ্বরকে নয়াপল্টনে তার ব্যক্তিগত কার্যালয় পৌঁছে দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।