২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম হাফসেঞ্চুরি করলেন জো রুট। ৫৭ বলে ২টি চার এবং এবং এক ছক্কায় পঞ্চাশ পূরণ করেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারে রুটের এটা ৩৭ তম হাফসেঞ্চুরি।
সর্বশেষ এ প্রতিবেদন লেখার সময় জো রুট ব্যাট করছিলেন ৭১ রানে।
৭৬ বলে ৪টি চার এবং ১টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। তখন ইংল্যান্ড করেছিল ৩৬.৩ ওভারে ৫ উইকেটে ২১৩ রান। ২টি করে চার এবং ছক্কায় ৪২ বলে ৪৩ রান করে আউট হয়েছেন অধিনায়ক জস বাটলার। জনি বেয়ারস্টো করেছেন ৩৩ রান।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৮ ওভার বোলিং করে ৩৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।





