Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

এনআইডির দায়িত্ব ধরে রাখতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত চায় ইসি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এনআইডির দায়িত্ব ধরে রাখতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত চায় ইসি

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দেবে কমিশন। ( ১৪   নভেম্বর) সোমবার নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ-কথা জানান।

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে কী অসুবিধা এবং ইসিতে থাকলে কী সুবিধা সেসব বিষয় চিঠিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। তবে রাষ্ট্রপতির সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

এনআইডির কর্তৃত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি আইন তৈরির কাজও চলছে। সরকার বলছে, নতুন আইন হয়ে গেলে জন্মের পর পরই এনআইডি দেয়া হবে। থাকবে ব্যক্তির ইউনিক নম্বর।

তবে শুরু থেকে কমিশনের কর্মকর্তারা এনআইডির কর্তৃত্ব ছাড়তে নারাজ। তাদের দাবি, এনআইডির সঙ্গে জাতীয় নির্বাচন, ভোটার তালিকার পুরোপুরি সম্পর্ক রয়েছে। এটা অন্য বিভাগের হাতে গেলে নির্বাচন কমিশনের কাজ করতে অসুবিধা হবে।

এনআইডি ইসির অধীনে রাখতে রাষ্ট্রপতিকে চিঠি দেবে কমিশন। সেখানে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য থাকবে।

এই কমিশনার মনে করছেন, ভোটের আগে এনআইডির কর্তৃত্ব স্থানান্তর করা সম্ভব নয়। এটি সময়সাপেক্ষ ব্যাপার।

এনআইডি কমিশন থেকে সরকারের অধীনে যাক, তা চান না সাবেক প্রধান নির্বাচন কমিশনাররাও। গত ১৯ অক্টোবর কমিশনের সঙ্গে বৈঠকের পর তারা এমন অভিমত দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।