Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

এখনো নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এখনো নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। তুলার গোডাউন হওয়ায় ফায়ার কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।

 

এর আগে শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বর্তমানে ফায়ার সার্ভিস কুমিরা, সীতাকুণ্ড এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, নেমসন কনটেইনার ডিপোর বিপরীতে লোকমান গোডাউনে আগুন লেগেছে।

 

গোডাউনের বাইরে কোনো নেমপ্লেট নেই। গোডাউনে অনেক তুলা মজুত রয়েছে। আগুন চারদিক থেকে ঘিরে ফেলেছি। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে বড় তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।