Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

এক দিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এক দিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি

এক দিনের ছুটি নিলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরি কর্মচারীরা। আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।

 

 বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে।

 

বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

 

এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার অফিস খোলা।

 

১৬ সেপ্টেম্বর (সোমবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি। তাই রবিবার (১৫ সেপ্টেম্বর) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা।

আজ (৪ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রবিউল আউয়ালের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।