এক টিকিট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেলওয়ে টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সহজ'কে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানির পর এ রায় দেয় সংস্থাটি।জানা গেছে, অভিযোগকারী বিশ্বজিত সাহা সহজ থেকে যে ট্রেনের টিকেটটি কিনেছিলেন সেটি আরেকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিলো।সেটি প্রমাণিত হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর