Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

একসাথে নিজেদের হাত কাটলেন ১৪ স্কুলছাত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
একসাথে নিজেদের হাত কাটলেন ১৪ স্কুলছাত্রী
রাগ অভিমান মেটাতে কত কী না আমরা করি। তবে এবার বিরল ঘটনা ঘটিয়েছে একদল স্কুলছাত্রী। একসঙ্গে মিলে নিজেদের হাত কেটেছে তারা। ওই দলে ১৪ স্কুলছাত্রীর খোঁজ পেয়েছে পুলিশ। তারা জানিয়েছে, আত্মহত্যার কোনো পরিকল্পনা তাদের ছিল না। সংবাদমাধ্যম জানিয়েছে, বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার দাণ্ডেলী শহরে। এসব ছাত্রীর হাতে একাধিক আঁচড় পাওয়া গেছে। হাত কাটা এসব ছাত্রীরা নবম কিংবা দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি আঁচ করতে পেরে অভিভাবকদের খবর দেয়। এ ছাড়া তাদের প্রত্যেককে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারোর অবস্থা গুরুতর নয়। রাজ্য পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাড়ি কাটার রেজার দিয়ে তারা হাত কেটেছে। তাদের হাতের কব্জির কয়েক সেন্টিমিটার উপরে ১৪ থেকে ১৫টি করে কাটা ক্ষত ছিল। যদিও ছাত্রীদের অভিভাবক বা শিক্ষিকাদের কেউই এ ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কর্মকর্তারা জানান, আহত ছাত্রীদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা প্রত্যেকে হাত কাটার আলাদা আলাদা কারণ জানিয়েছে। কেউ বলেছে, বাড়িতে বাবা-মায়ের বকা খেয়ে মন খারাপ ছিল। আবার কারও দাবি, স্কুলে বন্ধুর সঙ্গে ঝগড়া করে হাত কেটেছে। তবে ছাত্রীদের এসব ব্যাখ্যার কোনোটিই পুলিশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।