Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

একসঙ্গে দুই কর্মসূচির ঘোষণা দিল জামায়াত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
একসঙ্গে দুই কর্মসূচির ঘোষণা দিল জামায়াত

এবার একসঙ্গে দুই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ভোর ৬টা থেকে দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এ ছাড়া রবিবার (১০ ডিসেম্বর) মানববন্ধনের কর্মসূচি দিয়েছে জামায়াত।

 

আজ সোমবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতি এ কর্মসূচির ঘোষণা দেন।

 

বিবৃতিতে নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আগামী ৬ ডিসেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। সেই সাথে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রবিবার সারা দেশে জেলায় জেলায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করছি।

 

বিবৃতিতে তিনি বলেন, 'আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফরমায়েসি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

 

নির্বাচন কমিশন মূলত দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। দলীয় লোকদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এবং ডামি প্রার্থী ঘোষণা করে সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজেদের দলীয় নির্বাচনে পরিণত করেছে। এভাবে তালগোল পাকিয়ে জোড়াতালি দিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও বৈধ করার অপচেষ্টা গণতন্ত্রের প্রতি প্রহসন ও হাস্যকর ছাড়া আর কিছুই নয়।'

তিনি আরো বলেন, 'ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে।

 

জামায়াতসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে বন্দি করে রাখা হয়েছে। গণগ্রেপ্তার চালিয়ে সারা দেশে ত্রাস সৃষ্টি করা হয়েছে। জুলুম-নির্যাতন চালিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করা হয়েছে।'

এর আগে সোমবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে অবরোধ কর্মসূচি এবং ১০ ডিসেম্বর সারা দেশে জেলায় জেলায় মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।