Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

একদিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

admin • 03 Nov 2024, 03:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
একদিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (৩ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সার্বিকভাবে সফল করতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি র‌্যালি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্যরা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।