Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

এই মুহূর্তে দেশে কোনো কোটা নেই: তথ্য প্রতিমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এই মুহূর্তে দেশে কোনো কোটা নেই: তথ্য প্রতিমন্ত্রী

দেশে বর্তমানে কোনো কোটা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বুধবার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে দেশে কোনো কোটা নেই। জনদুর্ভোগ তৈরি হয় এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী লিখেছেন, ‘কোটা বিলুপ্ত করে সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করে।

এ বছরের জুন মাসে হাইকোর্ট একটি আদেশে সেই পরিপত্র বাতিল করে। যদিও সরকার পক্ষ হাইকোর্টের আদেশের বিপক্ষে সর্বোচ্চ আদালতে আপিল করে, কিন্তু ছাত্র-ছাত্রীদের একটি অংশ কোটা সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে।’

মোহাম্মদ আলী আরাফাত লিখেছেন, বুধবার সর্বোচ্চ আদালতের আদেশে ২০১৮ সালের সরকারের পরিপত্র আবার বলবৎ হয়েছে। সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী এই মুহূর্তে দেশে কোনো কোটা নেই।

 

তবে, এ বিষয়ে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রদান বাকি আছে। পূর্ণাঙ্গ রায় প্রদানের ক্ষেত্রে আদালত অবশ্যই শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করবেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী লিখেছেন, সর্বোচ্চ আদালতের এই কার্যক্রম পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত সরকারও এ বিষয়ে কোনো কিছুই করতে পারবে না। এ বিষয়ে কোনো ঘোষণাও দিতে পারবে না।

 

এই মুহূর্তে যেহেতু দেশে কোনো কোটা নেই, কাজেই এখন জনদুর্ভোগ তৈরি হয় এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত। সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে নির্বাহী বিভাগ তথা সরকার নিশ্চয়ই কোটা বিষয়টি নিয়ে যুগোপযোগী সংস্কারের উদ্যোগ নেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।