Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে ব্যবহারযোগ্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের নতুন তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনায় প্রথমবারের মতো একটি মডেল যুক্ত করে মোট আট ধরনের নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

 

১৭ জুন (বুধবার) বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে শিক্ষার্থীরা শুধু অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে এর বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের ডিজিটাল ঘড়ির বদলে কাঁটাযুক্ত সাধারণ হাতঘড়ি ব্যবহারের অনুমতি দিয়েছে বোর্ড।

ঢাকা বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যে আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হলো— এফএক্স-৮২এমএস (FX-82MS), এফএক্স-১০০এমএস (FX-100MS), এফএক্স-৫৭০এমএস (FX-570MS), এফএক্স-৯৯১এমএস (FX-991MS), এফএক্স-৯৯১ইএস (FX-991ES), এফএক্স-৯৯১ইএক্স (FX-991EX), এফএক্স-৯৯১ইএস প্লাস (FX-991ES Plus) এবং এফএক্স-৯৯১সিডব্লিউ (FX-991CW)।

 

এর আগে গত বছর পরীক্ষার্থীদের জন্য মোট সাতটি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমোদন ছিল। পুরোনো তালিকার সেই মডেলগুলোর সঙ্গে এবার নতুন করে ‘এফএক্স-৯৯১সিডব্লিউ’ মডেলটি যুক্ত করে হালনাগাদ এই নির্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।