Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উপ-নির্বাচন: নৌকার মনোনয়ন পাননি মাহি

admin • 01 Jan 2023, 08:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উপ-নির্বাচন: নৌকার মনোনয়ন পাননি মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।রোববার (১ জানুয়ারি) এ আসনসহ ৬টি আসনে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।

৬টি আসনে উপনির্বাচনে ৩টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। জাসদ এবং ওয়াকার্স পার্টি দেওয়া হয়েছে একটি করে আসন।একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে।

এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আব্দুল ওদুদ, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, বগুড়া-৪ আসনে মনোনয়ন পেয়েছেন জাসদের হাসানুল হক ইনু। ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেয়েছে ওয়াকার্স পাটি এবং ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।

এদিকে মাহি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। স্থানীয় সাধারণ মানুষ তাকে নিয়ে বেশ আগ্রহও দেখাচ্ছেন। 

মাহিয়া মাহি সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের জন্য সাধ্যমতো কাজ করে আসছেন। মনোনয়ন পেলে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।