Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

উপযুক্ত পাত্র না পেয়ে নিজেকেই বিয়ে করলেন এই নারী

admin • 15 Oct 2023, 11:22 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উপযুক্ত পাত্র না পেয়ে নিজেকেই বিয়ে করলেন এই নারী

উপযুক্ত কারও সঙ্গে প্রেম হবে। এরপর দুজনে মিলে চমৎকার দিন ঠিক করে করবেন বিয়ে। সেজন্য গত ২০ বছর ধরে একটু একটু করে অর্থ জমাচ্ছিলেন ব্রিটিশ নারী সারাহ উইলকিনসন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না।

 

তবে বিয়ের অনুষ্ঠান ঠিকই করেছেন ৪২ বছর বয়সী সারাহ। তাহলে বর কে? ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আসলে তিনি নিজেই নিজেকে বিয়ে করেছেন। আর সেই বিয়ের অনুষ্ঠানেও ছিল জমকালো আয়োজন।

 

ব্রিটিশ নারী সারাহ উইলকিনসন জানান, স্বপ্নের মতো জমকালো একটি বিয়ের অনুষ্ঠান করবেন— এমন আশা থেকেই এত দিন বেতন থেকে অল্প অল্প করে জমিয়েছেন। কিন্তু উপযুক্ত কাউকেই জীবনসঙ্গী হিসেবে খুঁজে পেলেন না। তাই নিজেকেই বিয়ে করলেন।

 

সারাহর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনেরা। তাঁরা সবাই তাঁকে শুভকামনা জানান। কারও কাছ থেকে বাজে মন্তব্য আসেনি। বিয়ের সেই অনুষ্ঠানে নিজেই নিজেকে আংটি পরিয়েছেন সারাহ।

 

তবে নিজেকে বিয়ে করার পরও একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজবেন সারাহ। এমনটাই জানিয়েছেন বিয়ের অনুষ্ঠানের সময়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।