Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে এমপিদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পরিবার ভিত্তিক নয়, তৃণমূলের কর্মীদের সুযোগ দিয়ে দলকে শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার (২ মে) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল বন্ধ করতে হবে। বিরোধে না জড়িয়ে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হবে। বৈঠকে দলীয় এমপিদের তিনি বলেন, উপজেলায় এমপিদের স্বজনদের ভোটে থাকা খারাপ। এটা করা ঠিক না। যারা এটা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়েও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়টি নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য, অন্য দলের সংসদ সদস্য ও অন্যান্য দলের সঙ্গে কথা বলবেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।