Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ

উত্তরায় ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
উত্তরায় ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া

ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

 

রাতে ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ খালিদ মনসুর।

 

জানা যায়, সম্প্রতি উত্তরা ৩ নম্বর সেক্টরে ২নং সড়কের (আজমপুর আমির কমপ্লেক্সের পেছনের রোড) ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন ভ্যান ও দোকানপাট ভেঙে দেওয়া হলেও একই ফুটপাত ঘিরে আবার দোকানপাট বসানোর চেষ্টা চালিয়ে আসছিল একটি দল। এ নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের মতবিরোধ কেন্দ্র করেই ককটেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

 

স্থানীয় বিএনপি সূত্র জানায়, মূলত ওই সড়কের ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এ নিয়ে যে কোনো সময় বড় ধরনের ঘটনাও ঘটতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, ফুটপাতে দোকানপাট বসানো কেন্দ্র করেই এমন ঘটনার সৃষ্টি। খবর পেয়ে আমরা দুপক্ষকেই নিবৃত্ত করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  সূত্র : যুগান্তর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।