Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উত্তরবঙ্গের সব রেলপথ ডাবল লাইনে করা হবে : রেলমন্ত্রী

admin • 10 Feb 2023, 07:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উত্তরবঙ্গের সব রেলপথ ডাবল লাইনে করা হবে : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, উত্তরবঙ্গের সব রেলপথ ডাবল লাইনে করা হবে। সরকার এই লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। ভারত তাদের আসামসহ সেভেন সিস্টারের সঙ্গে রেলপথ ও সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশের হিলি ও লালমনিরহাট ব্যবহারের প্রস্তাব দিয়েছে।

 

এতে করে দুই দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। দুই দেশই লাভবান হবে। আমরা এই বিষয়টি ভেবে দেখছি।

 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন আধুনিকায়নের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

রেলমন্ত্রী বলেন, দিনাজপুরের হিলি রেলস্টেশনে ইয়ার্ড ছিল। ফলে সেখানে পণ্য লোড-আনলোড করা হতো। কিন্তু ভারতের বর্ডারের কাছে হওয়ায় পণ্য লোড-আনলোডে তারা আপত্তি জানিয়েছে। এ কারণে পণ্য লোড-আনলোড বন্ধ থাকায় সেখান থেকে সরিয়ে বিরামপুর রেলস্টেশনে ইয়ার্ড নির্মাণ করা হচ্ছে। এর ফলে এখান থেকে পরিবহনের মাধ্যমে ট্রেনের মালামাল দেশের সব জায়গায় পণ্য পাঠানো যাবে।

 

উল্লেখ্য, ২০২১ সাল থেকে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিরামপুর রেলস্টেশনে ইয়ার্ড নির্মাণ ও রেলস্টেশনের ভবন নির্মাণকাজ চলছে। ইতোমধ্যে রেলস্টেশনটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।