আর্ন্তজাতিক
উড়িষ্যায় সেতু থেকে বাস পড়ে ৫জনের প্রাণহানি,আহত ৩০
admin
• 16 Apr 2024, 07:47 AM
• পঠিত 2 বার
ভারতের উড়িষ্যার জাজপুরে কলকাতাগামী একটি বাস দুর্ঘটনা শিকার হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাতে স্থানীয় বারবাটি সেতু থেকে বাসটি পড়ে যায়। এতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রাত ৯টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেতু থেকে পড়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জানিয়ে এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘জাজপুর জেলার বারবাটি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এ ছাড়াও, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
Seven Mobile Photography Tips
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ এবং দমকল বাহিনীর একটি দল বারবাটি সেতুর কাছে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





