Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

উজ‌বে‌কিস্তা‌নে বাংলা নববর্ষ উদযাপন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
উজ‌বে‌কিস্তা‌নে বাংলা নববর্ষ উদযাপন

বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করে‌ছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলা‌দেশ দূতাবাস। শুক্রবার (১৪ এপ্রিল) রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত উজবেক অতিথিদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

 

নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার গোলাম নবি এবং উজ‌বে‌কিস্তান স্টেট ওয়ার্ল্ড ল‌্যাংগু‌য়েজ ইউনিভা‌র্সি‌টির প্রফেসর বেগুইম খলবেকোভা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।

 

রাষ্ট্রদূত তার বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে ব‌লেন, বাংলা নববর্ষ আমাদের একটি গৌরবময় ঐতিহ্য, যা আমাদের বাঙালি জাতি হিসেবে সারাবিশ্বে আলাদাভাবে পরিচিত করে তোলে।

তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালিয়ানা সত্ত্বায় উদ্দীপ্ত করে নতুনত্বের পথে অগ্রসর হতে সাহায্য করে।

  পরিশেষে  রাষ্ট্রদূত দূতাবাসে আয়োজিত ইফতারে সকলকে আমন্ত্রণ জানান।ইফতার শেষে অতিথিদের বাংলাদেশী এবং উজবেক খাবারে আপ্যায়ন করা হয়।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।