Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয় জেলার খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশের দাবি আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) ভোররাতে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

   

ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, ভোররাত পৌনে চারটার দিকে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী হামলায় চালায়। এ সময় তাদের গুলিতে ঘটনাস্থলে মারা যায় ইলিয়াছ। পরে হাসপাতালে নেয়ার পথে ইছহাক ও ফিরোজ নামে আরও দুই রোহিঙ্গার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদেরকেও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।